২০-২১ অক্টোবর বুয়েটে ভর্তি পরীক্ষা

৮ সেপ্টেম্বর, ২০২১ ০৮:৫৫  
আগামী ২০ ও ২১ অক্টোবর ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকে ভর্তির প্রিলিমিনারি পরীক্ষা নেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)। চূড়ান্ত পরীক্ষা হবে ৬ নভেম্বর। অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি পরীক্ষা হবে সশরীরে বুয়েট ক্যাম্পাসেই। বুয়েটের ছাত্রকল্যাণ উপদেষ্টা (ডিএসডব্লিউ) অধ্যাপক মিজানুর রহমান জানিয়েছেন মঙ্গলবার ভার্চুয়ালি অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে গত ২২ জুন করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্থগিত করা হয় ভর্তি পরীক্ষা। সেসময় জানানো হয়, সংক্রমণ কমলে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে। শিক্ষার্থী বেছে নিতে এবার দুই ধাপে ভর্তি পরীক্ষা নেবে বুয়েট। প্রথমে এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষা, এরপর লিখিত ভর্তি পরীক্ষা হবে। ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে নেয়া প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে না কোনো পাস নম্বর। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছয় হাজার শিক্ষার্থীকে মূল পরীক্ষার জন্য বেছে নেয়া হবে।